মাদরাসাছাত্রী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত শিক্ষক গ্রেফতার
অনলাইন ডেস্ক: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ সাগরকে গ্রেফতার করেছে র্যাব।ঢাকা পোস্টে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, ৬ মে বুধবার ভোর ৪টার দিকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে র্যাব-১৪ এর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম। তিনি জানান, ভোর সোয়া ৪টার দিকে র্যাব-১৪ (ময়মনসিংহ) এর একটি দল গৌরীপুর থেকে অভিযুক্তকে গ্রেফতার করে।তিনি আরও বলেন, দুপুরের মধ্যে র্যাবের পক্ষ থেকে আসামিকে থানায় হস্তান্তর করা হবে। এরপর দ্রুত সময়ের মধ্যে তাকে আদালতে পাঠানো হবে।