• ঢাকা
  • |
  • সোমবার ৮ই আষাঢ় ১৪৩৩ বিকাল ০৪:৫১:১৪ (22-Jun-2026)
  • - ৩৩° সে:

ট্রেনে কাটা পড়ে মাদরাসার ছাত্র নিহত

১৮ ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৭:২০:৫১

ট্রেনে কাটা পড়ে মাদরাসার ছাত্র নিহত
“শিবচর থানা। ফাইল ছবি”

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে। 

১৮ ফেব্রুয়ারি রোববার সকাল ১০টার দিকে কুতুবপুরে ৫ নং ব্রিজ সংলগ্ন এলাকার রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাদরাসা শিক্ষার্থীর নাম মো. মাহমুদুল হাসান (১১)। তিনি একই উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর এলাকার জাহাঙ্গীর মোল্লার ছোট ছেলে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার। তিনি জানান, এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, সকালে মো. মাহমুদুল হাসান তার বন্ধুদের সঙ্গে কুতুবপুরে ৫ নং ব্রিজ সংলগ্ন এলাকার রেললাইন পার হচ্ছিল। এ সময় ঢাকা থেকে ভাঙ্গাগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যু হয় তার। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
২২ জুন ২০২৬ বিকাল ০৪:২৮:০৮









Follow Us