• ঢাকা
  • |
  • সোমবার ২১শে বৈশাখ ১৪৩৩ সকাল ১০:০০:২২ (04-May-2026)
  • - ৩৩° সে:
মতলবে গাঁজাসহ নারী মাদক কারবারি আটক

মতলবে গাঁজাসহ নারী মাদক কারবারি আটক

মতলব (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর-এর পুলিশের অভিযানে ১ কেজি ৫০ গ্রাম গাঁজাসহ মানসুরা বেগম (৩২) নামে এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তার স্বামী রোকন মোল্লা (৬০) পালিয়ে যান।২৫ এপ্রিল শনিবার মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, উপজেলার ছেংগারচর পৌরসভার বাজার বালুরচর এলাকা থেকে তাকে আটক করা হয়।থানা পুলিশ সূত্রে জানা যায়, মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে এসআই মিজানুর রহমান-২, এসআই সাদেকুর রহমান, এএসআই রবিউল হোসেনসহ সঙ্গীও ফোর্স বৃহস্পতিবার রাতে অভিযান চালানো হয়। মানসুরার ঘরের খাটের নিচ থেকে ৫০০ গ্রাম এবং পালিয়ে যাওয়ার সময় রোকনের ফেলে যাওয়া ব্যাগ থেকে আরও ৫৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ কামরুল হাসান বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে, পলাতক আসামিকে ধরতে অভিযান অব্যাহত আছে।