• ঢাকা
  • |
  • সোমবার ২১শে বৈশাখ ১৪৩৩ দুপুর ০২:০৭:৪৫ (04-May-2026)
  • - ৩৩° সে:
কৃষকদের সঙ্গে কালীগঞ্জে জিয়াউর রহমান ফাউন্ডেশনের মতবিনিময়

কৃষকদের সঙ্গে কালীগঞ্জে জিয়াউর রহমান ফাউন্ডেশনের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে কালীগঞ্জে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে চুক্তিবদ্ধ কৃষকদের সাথে কমল বীজ উৎপাদন ও সংরক্ষণের উপর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।১১ এপ্রিল শনিবার বিকেলে উপজেলার জামালপুর ইউনিয়নের চুপারই এলাকার কৃষক আয়েত আলীর বাড়ি সংলগ্ন মাঠে এ বিনিময় সভা অনুষ্ঠিত হয়।এ সময় বক্তব্য রাখেন- জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, অত্র ফাউন্ডেশনের পরিচালক খন্দকার মাহবুব আলম।পরিচালক প্রোগ্রাম খন্দকার মাহফুজুল বাচ্চু, ইঞ্জিনিয়ার মাহবুব আলম, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রফেসর ড. আশরাফুল হক, কৃষিবিদ ড. মো. আকিকুল ইসলাম আকিক, মোহাম্মদ আলী, ড. জাকির হোসেন, ডাক্তার শফিকুল আহাদ সর্দার স্বপন, ফাউন্ডেশন এর সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, কৃষক কামাল হোসেন শেখ, ইব্রাহিম খান।