ব্রাজিল জেতায় মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনার সমর্থক
জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিশ্বকাপ ফুটবল ম্যাচকে ঘিরে দেওয়া এক বাজি পূরণ করতে গিয়ে মাথা ন্যাড়া করেছেন এক আর্জেন্টিনা সমর্থক।ঘটনাটি ঘটেছে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সূর্যনগর গ্রামে। স্থানীয় বাসিন্দা ফয়সাল আহমেদ জুমান ব্রাজিলের জয়ের শর্তে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী মাথা ন্যাড়া করেন।জানা যায়, চলতি ২০২৬ ফিফা বিশ্বকাপে ব্রাজিল জাতীয় ফুটবল দল ও হাইতির ম্যাচে ব্রাজিল জিতলে মাথা ন্যাড়া করবেন বলে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দেন। ম্যাচে ব্রাজিল ৩–০ গোলে জয়ী হওয়ার পর তিনি নিজের কথা রাখেন।স্থানীয়দের সামনে আর্জেন্টিনা জার্সি পরেই তিনি মাথা ন্যাড়া করেন, যা দেখতে ভিড় জমে যায় এলাকাজুড়ে। অনেকেই ভিডিও ও ছবি ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন, যা দ্রুত ভাইরাল হয়।বাজি পূরণের পর ফয়সাল আহমেদ জুমান বলেন, খেলাধুলা মূলত বিনোদনের অংশ। প্রতিশ্রুতি অনুযায়ী তিনি কাজটি করেছেন এবং এতে কোনো আক্ষেপ নেই।ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং ফুটবল উন্মাদনার এক ভিন্ন চিত্র হিসেবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।