• ঢাকা
  • |
  • সোমবার ৮ই চৈত্র ১৪৩২ ভোর ০৪:০২:৫১ (23-Mar-2026)
  • - ৩৩° সে:
মধ্যরাতে উত্তরায় রিকশাচালক-পুলিশ সংঘর্ষ

মধ্যরাতে উত্তরায় রিকশাচালক-পুলিশ সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরা এলাকায় এক রিকশাচালককে মারধরের অভিযোগকে কেন্দ্র করে বিক্ষুব্ধ রিকশা ও অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় একটি শপিং কমপ্লেক্সে ভাঙচুরের চেষ্টা এবং সড়ক অবরোধের ঘটনা ঘটে।১৫ মার্চ রোববার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে শুরু হওয়া ধাওয়া-পাল্টা ধাওয়া চলে ভোর রাত ৪টা পর্যন্ত। উত্তরা ১৩ নম্বর সেক্টরের উত্তরা স্কয়ার নামের একটি বাণিজ্যিক ভবনের সামনে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ১২টার দিকে ভবনের নিরাপত্তা প্রহরীর সঙ্গে এক রিকশাচালকের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। ঘটনাটি দ্রুত অন্যান্য রিকশাচালকদের মধ্যে ছড়িয়ে পড়লে উত্তেজিত চালকরা ঘটনাস্থলে জড়ো হন।এ সময় তারা ভবনের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন এবং ভবনে ভাঙচুরের চেষ্টা চালান। পরে নিরাপত্তা ও ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে বিক্ষুব্ধ চালকরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেন। জবাবে পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এতে কিছু সময়ের জন্য এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।স্থানীয়দের অভিযোগ, আহত রিকশাচালককে ভবনের ভেতরে লুকিয়ে রাখা হয়েছে, এমন গুজব ছড়িয়ে পড়লে জনতা আরও ক্ষুব্ধ হয়ে ওঠে।পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ ও র‍্যাব সদস্য মোতায়েন করা হয়।উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রফিক আহমেদ জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।