• ঢাকা
  • |
  • সোমবার ৮ই চৈত্র ১৪৩২ রাত ০২:২৮:৫৬ (23-Mar-2026)
  • - ৩৩° সে:

জয়পুরহাটে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১১

১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৫:২৮

জয়পুরহাটে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১১

নিজস্ব প্রতিবেদক: জয়পুরহাটে বিএনপি ও এক স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১১ জন আহত হয়েছেন। আহতদের জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

১১ ফেব্রুয়ারি বুধবার বিকেল ৪টার দিকে জয়পুরহাট সরকারি কলেজ গেটের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

Ad
Ad

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Ad

জেলা ছাত্রদলের সভাপতি মামুন প্রধান অভিযোগ করে বলেন, স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা একটি গাড়িতে ভাড়াটিয়া কর্মী নিয়ে সরকারি কলেজ ভোটকেন্দ্র এলাকায় টাকার বিনিময়ে ভোট কেনার চেষ্টা করছিলেন। এ খবর পেয়ে স্থানীয় লোকজন ও বিএনপি সমর্থিত কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে তাদের বেশ কয়েকজন কর্মী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বলে দাবি করেন তিনি।

অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা অভিযোগ করেন, তারা জয়পুরহাট ডিগ্রি কলেজ কেন্দ্র পরিদর্শনে যাচ্ছিলেন। এ সময় বিএনপি নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলার সময় তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় এবং তাকে শ্লীলতাহানির শিকার হতে হয় বলেও তিনি অভিযোগ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









বাংলাদেশি যুবককে বিয়ে করলেন সেই মনিকা কবির
বাংলাদেশি যুবককে বিয়ে করলেন সেই মনিকা কবির
২২ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৫৪



Follow Us