• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে বৈশাখ ১৪৩৩ ভোর ০৫:০০:৫৬ (05-May-2026)
  • - ৩৩° সে:
যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি  দুই শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার, খোঁজ নেই অপরজনের

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি দুই শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার, খোঁজ নেই অপরজনের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে জামিল লিমনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে তার রুমমেটকে গ্রেফতার করা হয়েছে। তবে নিখোঁজ অপর শিক্ষার্থী নাহিদা বৃষ্টির এখনো কোনো সন্ধান মেলেনি।২৪ এপ্রিল শুক্রবার দেশটির সংবাদমাধ্যম ডব্লিউএফএলএ নিউজ চ্যানেল ৮ এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় জড়িত সন্দেহে লিমনের রুমমেট ২৬ বছর বয়সী হিশাম আবুঘারবিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।জামিল লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতিমালা বিষয়ে পিএইচডি করছিলেন। একই বিশ্ববিদ্যালয়ে রাসায়নিক প্রকৌশলে অধ্যয়নরত নাহিদা বৃষ্টির বয়সও ২৭। গত ১৬ এপ্রিল তাদের সর্বশেষ দেখা যায় বলে জানিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জানান, সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের পর জামিল লিমনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, সন্দেহভাজন ব্যক্তি জামিলের রুমমেট এবং যুক্তরাষ্ট্রের নাগরিক। নাহিদা বৃষ্টির বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি, তদন্ত চলছে।এর আগে পুলিশ জানায়, ১৬ এপ্রিল সকাল ৯টার দিকে ফ্লোরিডার টাম্পায় নিজ বাসায় জামিল লিমনকে সর্বশেষ দেখা যায়। এরপর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। এ ঘটনায় হিলসবরো কাউন্টি শেরিফস অফিস নিখোঁজের প্রতিবেদন নথিভুক্ত করে।অন্যদিকে, একই দিন সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে নাহিদা বৃষ্টিকে সর্বশেষ দেখা যায়। তার নিখোঁজের ঘটনাও বিশ্ববিদ্যালয় পুলিশ নথিভুক্ত করেছে।ঘটনাটি ঘিরে তদন্ত অব্যাহত রয়েছে। নিখোঁজ নাহিদা বৃষ্টির সন্ধানে তৎপরতা চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।