• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে চৈত্র ১৪৩২ বিকাল ০৩:২৯:২৮ (12-Apr-2026)
  • - ৩৩° সে:

লেবাননে ইসরাইলি বোমায় প্রাণ গেল বাংলাদেশির

১০ এপ্রিল ২০২৬ রাত ০৮:৫৮:৩৯

লেবাননে ইসরাইলি বোমায় প্রাণ গেল বাংলাদেশির

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বোমা হামলায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।

১০ এপ্রিল শুক্রবার লেবাননের বাংলাদেশ দূতাবাস জানায়, বুধবার (৮ এপ্রিল) বৈরুতের হামরা এলাকায় তিনি নিহত হন।
নিহত দিপালী ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হাজীগঞ্জ এলাকার শেখ মোফাজ্জলের মেয়ে। 

Ad
Ad

দূতাবাস জানায়, বুধবার বৈরুতের হামরা এলাকায় নিয়োগকর্তার (কফিল) পরিবারের সঙ্গে অবস্থানকালে এই হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তিনি নিহত হন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

Ad

দিপালীর মৃত্যুতে বাংলাদেশ দূতাবাস, বৈরুত গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, দিপালীর মরদেহ বর্তমানে বৈরুতের রফিক হারিরি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহের বর্তমান অবস্থা ও পরবর্তী ব্যবস্থা সম্পর্কে জানতে বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ যোগাযোগ অব্যাহত রেখেছে।
 
ইরান–যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ঘোষণার কয়েকঘণ্টা পর গত বুধবার লেবাননে হামলা চালায় ইসরায়েল। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







নারায়ণগঞ্জে প্রথমবার পালিত হলো বিঝু উৎসব
নারায়ণগঞ্জে প্রথমবার পালিত হলো বিঝু উৎসব
১২ এপ্রিল ২০২৬ দুপুর ০২:২১:০৭



শপথ নিলেন নবনির্বাচিত দুই এমপি
শপথ নিলেন নবনির্বাচিত দুই এমপি
১২ এপ্রিল ২০২৬ দুপুর ০১:৩৭:৩৭


Follow Us