• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৭:০২:২৭ (18-Jun-2026)
  • - ৩৩° সে:
জয়পুরহাটে পৃথক ধর্ষণ চেষ্টার অভিযোগে ২ জন কারাগারে

জয়পুরহাটে পৃথক ধর্ষণ চেষ্টার অভিযোগে ২ জন কারাগারে

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট সদর উপজেলার বানিয়াপাড়া গ্রামে ছেলের বউকে এবং ভগবানপুর গ্রামে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক দুই ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।১৭ জুন বুধবার বিকেলে জয়পুরহাট জয়পুরহাট চিফ জুডিশিয়াল আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।অভিযুক্তরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের মৃত আফছার আলী গোয়ালের ছেলে সাখাওয়াত হোসেন আদা ও নওগাঁর বদলগাছী উপজেলার উত্তর রামপুর গ্রামের মৃত হজ্জম উদ্দীনের ছেলে আবু আসাদ।পুলিশ জানায়, জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়নের বানিয়াপাড়া পুলিশ বক্স সংলগ্ন নয়াপাড়া গ্রামের বাসিন্দা সাখাওয়াত হোসেন বিয়ের পর থেকেই ছেলের বউয়ের উপর কু নজর দেয়। সর্বশেষ ৮ জুন স্বামী রাজমিস্ত্রীর কাজে বাহিরে থাকায় শ্বশুর সাখাওয়াত হোসেন ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। ভুক্তভোগী বাধা দিয়ে ঘর থেকে বের হয়ে যান। একই ঘটনা বারবার হওয়ায় বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদে অভিযোগ জানায় ওই গৃহবধু। ১৬ জুন স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই বিষয়ে সালিশ চলাকালীন পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে অভিযুক্ত শ্বশুর সাখাওয়াত হোসেনকে থানা হেফাজতে নিয়ে যায়। পরে ওই রাতেই ছেলের বউ থানায় একটি ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করে।অন্যদিকে জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের ভগবানপুর গ্রামে এক বুদ্ধি প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর নানীর দায়ের করা এজাহার অনুযায়ী, ১৬ জুন রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে অভিযুক্ত মো. আবু আসাদ ঘরে একা পেয়ে ওই প্রতিবন্ধী নারীর মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। নানী চিৎকার শুনলে অভিযুক্ত ব্যক্তি তাকে টাকা দেওয়ার লোভ দেখিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে স্থানীয় লোকজন অভিযুক্তকে আটক করে ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে হেফাজতে নেয়। পরে বুধবার বিকেলে আদালতের মাধ্যমে অভিযুক্ত দুজনকেই কারাগারে পাঠানো হয়েছে।