জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে তিন বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আবদুল খালেক (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।
৯ মে শনিবার দুপুরে আটক খালেককে জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে। এর আগে, শুক্রবার রাতে দেওয়ানগঞ্জ পৌর এলাকার চরকালিকাপুর দুর্গা বাগান বাড়ি থেকে তাকে আটক করা হয়।


থানা সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে চরকালিকাপুর এলাকায় অবস্থিত দুর্গা বাগান বাড়ি নামক স্থানে খেলতে যায় স্থানীয় তিন বছরের এক শিশু। এই সুযোগে ওই শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে দুর্গা বাগান বাড়ির নৈশ প্রহরী আবদুল খালেক। পরে ওই শিশু কান্না করলে বিষয়টি জানাজানি হলে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আবদুল খালেককে রাতেই আটক করে।

এঘটনায় ভিকটিম শিশুর মা বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনকে আটকের পর শনিবার দুপুরে তাকে জামালপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available