ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু
অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে।৭ জুন রবিবার বিকেল ৩টায় স্পিকার উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি সরকার গঠনের পর এটি সংসদের প্রথম বাজেট অধিবেশন।অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট সংসদে উপস্থাপন করতে পারেন বলে জানা গেছে।এর আগে, সংবিধানের ৭২ অনুচ্ছেদ (১) অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ৭ মে সংসদের এ অধিবেশন আহ্বান করেন।উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ৩০ এপ্রিল সমাপ্ত হয়। ওই অধিবেশনে ২৫ কার্যদিবসে মোট ৯৪টি বিল পাস করা হয়।