• ঢাকা
  • |
  • রবিবার ৩১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ সকাল ০৭:১৭:৪৫ (14-Jun-2026)
  • - ৩৩° সে:

সংসদের বিশেষ কমিটির বৈঠকে দুই সংশোধনী বিল নিয়ে আলোচনা

২৯ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৫১:১১

সংসদের বিশেষ কমিটির বৈঠকে দুই সংশোধনী বিল নিয়ে আলোচনা

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

২৯ এপ্রিল বুধবার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, ড. মুহাম্মদ ওসমান ফারুক, জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, মুহাম্মদ নওশাদ জমির, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, মো. মুজিবুর রহমান, মো. রফিকুল ইসলাম খান এবং জি এম নজরুল ইসলাম।

বৈঠকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) বিল, ২০২৬ এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) বিল, ২০২৬ এর ওপর বিস্তারিত আলোচনা হয়। বিল দুটি পর্যালোচনা শেষে দ্রুততম সময়ের মধ্যে রিপোর্ট আকারে জাতীয় সংসদের অধিবেশনে উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us