• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:৪৫:৩২ (03-Feb-2026)
  • - ৩৩° সে:
বাউফলে কৃষকের মাঝে আধুনিক যন্ত্রপাতি বিতরণ

বাউফলে কৃষকের মাঝে আধুনিক যন্ত্রপাতি বিতরণ

পটুয়াখালী (বাউফল) প্রতিনিধি: সামাজিক দায়বদ্ধতার অংশ বিশেষ ও কৃষকের জীবনমান উন্নয়নে ঢাকা ব্যাংকের  উদ্যোগে পটুয়াখালীর বাউফলে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।৩১ মে শুক্রবার সকালে উপজেলার ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে সেবা সংঘ কৃষক সমিতি । ঢাকা ব্যাংক কর্তৃপক্ষ সমিতির প্রান্তিক কৃষকদের মাঝে এদিন প্রায় ৬২ লাখ টাকার যন্ত্রপাতি বিতরণ করেন।সেবা সংঘ কৃষক সমিতির সভাপতি ডা. মো. সেলিম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। কৃষকদের মাঝে বিতরণ করা আধুনিক কৃষি যন্ত্রপাতির মধ্যে রয়েছে ১টি ট্রাক্টর, মই ও ধান মড়াই যন্ত্র হারভেস্টার।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঢাকা ব্যাংক বরিশাল বিভাগীয় শাখার ব্যবস্থাপক কাজী মিজানুর রহমান, ক্রেডিট ইনচার্জ মোহাম্মদ এনামুল হক, প্রাণিসম্পদ বিভাগের সাবেক ডেপুটি ডাইরেক্টর ডা. মাজেদা আক্তার, সূর্যমনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু।এছাড়া, সমিতির উপদেষ্টা ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম সোহেল, মো. মাসুদ রানা, আবু তাহের রিপন, মো. জিয়াউল হক, মো. আনিসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।আধুনিক যন্ত্রপাতি বিতরণে এলাকার কৃষকের জীবনমানের আমূল পরিবর্তন হবে। উন্নত যন্ত্রপাতি পেয়ে এ অঞ্চলের কৃষকের মাঝে হাসি ফুটবে এমনটাই প্রত্যাশা উপস্থিত সকলের।