• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:২৭:৫১ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

মহাদেবপুরে ঢাকা ব্যাংকের ২৭ লক্ষ টাকার কৃষি উপকরণ বিতরণ

৬ সেপ্টেম্বর ২০২৩ সকাল ০৯:০৩:৫৬

মহাদেবপুরে ঢাকা ব্যাংকের ২৭ লক্ষ টাকার কৃষি উপকরণ বিতরণ

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে ঢাকা ব্যাংক লিমিটেডের অর্থায়নে ও সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের সহযোগিতায় ৫শ জন কৃষকের মাঝে ২৭ লক্ষ ২৫ হাজার টাকার কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

Ad

‘বাঁচলে কৃষক, বাঁচবে দেশ-উন্নয়নের বাংলাদেশ’ এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে ৫ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলার মাতাজিহাটের রাইগাঁ কলেজ মাঠে ঢাকা ব্যাংক লিমিটেডের বিভাগীয় ক্রেডিট অফিসার শাহাদত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব প্রণোদনা বিতরণের করেন।

Ad
Ad

অনুষ্ঠানে মহাদেবপুর ও বদলগাছী উপজেলার ৫’শ জন প্রান্তিক কৃষকের প্রত্যেককে ৫ হাজার ৪শত ৫০ টাকা মূল্যের ধান-বীজ, রাসায়নিক সার ও কীটনাশক সামগ্রী দেয়া হয়।

এ সময় সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের রাইগাঁ-বদলগাছীর স্টকিস্ট প্রশান্ত কুমার সরকার নিতাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের বগুড়া রিজিওনের রিজিওনাল সেলস ম্যানেজার মো. আসাদুজ্জান, এরিয়া সেলস ম্যানেজার মো. সাফায়েত করিম, মহাদেবপুর পরিবেশক আনোয়ার হোসেন মন্ডল, মাতাজিহাট মহাদেবপুর পরিবেশক সুশান্ত কুমার সরকার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:১২:২১

ডাকযোগে কারাবন্দিদের ভোটদান শুরু
ডাকযোগে কারাবন্দিদের ভোটদান শুরু
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫০:৩৮


রংপুরে অবৈধ বালু উত্তোলন, গ্ৰেফতার ৮
রংপুরে অবৈধ বালু উত্তোলন, গ্ৰেফতার ৮
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৫৮:৫২





শিক্ষার্থীরা সাতরাস্তা থেকে সরলেও যানজট কমেনি
শিক্ষার্থীরা সাতরাস্তা থেকে সরলেও যানজট কমেনি
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৭:১২



Follow Us