• ঢাকা
  • |
  • সোমবার ৮ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:০০:৫৪ (22-Jun-2026)
  • - ৩৩° সে:
পারিবারিক কলহের জেরে স্বামীর কোপে গৃহবধূ নিহত

পারিবারিক কলহের জেরে স্বামীর কোপে গৃহবধূ নিহত

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা পারিবারিক কলহের জেরে স্বামীর দায়ের কোপে এক গৃহবধূ নিহত হয়েছেন।২১ জুন রোববার বিকেলে উপজেলার করগাঁও ইউনিয়নের ভাটি শেরপুর ভূমিহীন গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত গৃহবধূর নাম রিপন আক্তার (৩২)। তিনি একই গ্রামের আশিক মিয়ার স্ত্রী।স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে আশিক মিয়া ক্ষিপ্ত হয়ে ধারালো দা দিয়ে রিপন আক্তারকে এলোপাতাড়ি কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত আশিক মিয়াকে আটক করে রাখেন। পরে খবর পেয়ে পুলিশর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অভিযুক্ত আশিক মিয়াকে আটক করা হয়েছে।