• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৮:০৭:১২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বাবার সাথে দেখা হলোনা রেজিয়ার, আগেই ট্রাক কেড়ে নিল প্রাণ

২৭ জানুয়ারী ২০২৪ সকাল ১১:১১:০০

বাবার সাথে দেখা হলোনা রেজিয়ার, আগেই ট্রাক কেড়ে নিল প্রাণ

রাজশাহী ব্যুরো: রাজশাহীর আড়ানী-পুঠিয়া সড়কে ট্রাকের ধাক্কায় রেজিয়া বেগম (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন।

Ad

২৬ জানুয়ারি শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে চারঘাটের ফুলতলা নামক স্থানে এই ঘটনাটি ঘটে। নিহত রেজিয়া বেগম বাঘা উপজেলার আড়ানী খোর্দ্দাবাউসা গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী।

Ad
Ad

জানা যায়, রেজিয়া বেগম নিজ বাড়ি থেকে স্বামীর ভ্যানে অসুস্থ বৃদ্ধ বাবা নইমুদ্দিনকে দেখতে বাসুদেবপুর গ্রামে যাচ্ছিল। তারা ফুলতলা নামক স্থালে পৌঁছলে গুড় বোঝাই একটি ট্রাক পেছন দিক থেকে ভ্যানকে ধাক্কা দেয়। এতে ট্রাকের ধাক্কায় চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন।

নিহত রেজিয়া বেগমের চাচাত ভাই আয়নাল হক বলেন, কিছুদিন থেকে রেজিয়ার বাবা অসুস্থ হয়ে আছে। তাকে দেখতে স্বামীর ভ্যানে আসার সময়ে ট্রাকের সাথে ধাক্কা লেগে মারা গেছে। ঘঠনাস্থল থেকে বাবার বাড়ি কোয়াটার কিলোমিটার পূর্ব দিকে বলে জানান তিনি।

এ বিষয়ে চারঘাট থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমান বলেন, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পুলিশ যথাযথ ব্যবস্থা নিবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


Follow Us