মানিকগঞ্জে দালাল চক্রের ১২ সদস্যকে কারাদণ্ড
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা অসহায় রোগীদের বেসরকারি ক্লিনিকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়ার অভিযোগে দালাল চক্রের ১২ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৪। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।৩০ এপ্রিল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে র্যাব-৪ এর একটি দল তাদের গ্রেফতার করে।গ্রেফতারদের মধ্যে ৮ জন নারী ও ৪ জন পুরুষ রয়েছেন।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ আলী শাহরিয়ার।আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ দালাল চক্র মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের টার্গেট করে আসছিল। তারা রোগীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বেসরকারি ক্লিনিকে নিয়ে যেত।এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ আলী শাহরিয়ার বলেন, “সরকারি হাসপাতালে আসা রোগীদের ভুল বুঝিয়ে বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়া একটি গুরুতর অনৈতিক ও দণ্ডনীয় অপরাধ। এ ধরনের দালালদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।”তিনি আরও বলেন, “স্বাস্থ্যসেবা খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। রোগীদের নিরাপদ ও সঠিক চিকিৎসা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”