নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অবৈধ বালুবাহী ও ওভারলোড ড্রামট্রাকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৯ জন চালককে অর্থদণ্ড প্রদান করেছে। এদের মধ্যে ৪ জন চালক জরিমানা পরিশোধ না করায় তাদের প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
৫ মার্চ বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার পরিষদ এলাকা ও করালিয়া বাইপাসে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম।


মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অবৈধভাবে বালুবাহী ড্রামট্রাক চালানো, অতিরিক্ত ওজন বহন (ওভারলোড) এবং লাইসেন্সবিহীন গাড়ি চালানোর অপরাধে চালক মহি উদ্দীন, নূর হোসেন, ইছমাইল হোসেন ও সাজুকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া ড্রাইভিং লাইসেন্স ছাড়া ড্রামট্রাক চালানোর অপরাধে মাইন উদ্দীনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তারা সবাই তাৎক্ষণিকভাবে জরিমানা পরিশোধ করেন।

অন্যদিকে বালু নিতে আসা এমদাদুল হক, দেলোয়ার হোসেন, রূপম ও সাকিবকে ৫০ হাজার টাকা করে মোট দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়, তারা জরিমানা পরিশোধ না করায় প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম বলেন, সড়ক পরিবহন আইন ও বালুমহাল এবং মাটি ব্যবস্থাপনা আইন মেনে না চলা পর্যন্ত সড়কে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আইন বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available