• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে মাঘ ১৪৩২ ভোর ০৪:৪৬:৪৪ (03-Feb-2026)
  • - ৩৩° সে:
বামনায় ইয়াবাসহ আটক ১

বামনায় ইয়াবাসহ আটক ১

বামনা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার জেলার বামনা উপজেলার ডৌয়াতলায় নৌবাহিনীর অভিযানে ইয়াবাসহ সাইফুল ইসলাম (২২) নামে একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।২ ফেব্রুয়ারি সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বামনা নৌবাহিনীর নেতৃত্বে উপজেলার ডৌয়াতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে সাইফুলকে আটক করা হয়।এসময় তার কাছ থেকে ৭৫ পিচ ইয়াবা ও নগদ ১ হাজার ৮৭০ টাকা উদ্ধার করা হয়।সাইফুল বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের ভাইজোড়া গ্রামের সহিদ আকনের ছেলে। আটক মাদক কারবারিকে বামনা থানায় হস্তান্তর করা হয়।এ বিষয়ে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, আইনি প্রক্রিয়া শেষে আটক সাইফুলকে আদালতে পাঠানো হবে।