• ঢাকা
  • |
  • বুধবার ১২ই ফাল্গুন ১৪৩২ ভোর ০৪:২৮:১২ (25-Feb-2026)
  • - ৩৩° সে:

দোয়ারাবাজারে ইয়াবাসহ আটক ২

১৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:২৯:২৫

দোয়ারাবাজারে ইয়াবাসহ আটক ২

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৯০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।

১৮ ফেব্রুয়ারি বুধবার বিকালে উপজেলার ভূমি অফিসের সামনে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

Ad
Ad

আটকরা হলেন- উপজেলার সুরমা ইউনিয়নের টিলাগাঁও গ্রামের মো. ইন্তাজ আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৫) এবং লক্ষীপুর ইউনিয়নের চকিরঘাট গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে শামিনুল ইসলাম ওরফে শামীম (২৫)।

Ad

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তারা এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত এমন অভিযোগের ভিত্তিতে পুলিশ নজরদারি বাড়ায়। পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।’

তিনি আরও বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন
শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন
২৪ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:১১





হঠাৎ অসুস্থ জামায়াত আমির
হঠাৎ অসুস্থ জামায়াত আমির
২৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:৪৮






Follow Us