• ঢাকা
  • |
  • রবিবার ১৪ই আষাঢ় ১৪৩৩ সকাল ১০:৪৪:১১ (28-Jun-2026)
  • - ৩৩° সে:

ক্রোয়েশিয়ার কাছে হেরেও নকআউট পর্বে উঠল ঘানা

২৮ জুন ২০২৬ সকাল ০৮:৩৯:২৯

ক্রোয়েশিয়ার কাছে হেরেও নকআউট পর্বে উঠল ঘানা

স্পোর্টস ডেস্ক: গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে ২-১ গোলে হেরেও বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে ঘানা। অন্যদিকে এই জয়ে গ্রুপের রানারআপ হিসেবে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া।

ফিলাডেলফিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল। প্রথমার্ধের ৩০তম মিনিটে পেতার সুচিচের গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। বিরতির পর ঘানা সমতায় ফিরলেও ম্যাচের শেষদিকে আরও একটি গোল করে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে ক্রোয়েটরা।

এই জয়ে গ্রুপ পর্ব শেষ করেছে ৬ পয়েন্ট নিয়ে ক্রোয়েশিয়া। প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হারলেও পরের দুই ম্যাচে টানা জয় তুলে নিয়ে তারা রানারআপ হিসেবে নকআউট পর্বে জায়গা করে নেয়।

অন্যদিকে, প্রথম ম্যাচে জয় এবং দ্বিতীয় ম্যাচে ড্র করে ৪ পয়েন্ট সংগ্রহ করা ঘানা শেষ ম্যাচে পরাজিত হলেও সেরা তৃতীয় দলগুলোর একটি হিসেবে শেষ ৩২-এ খেলার যোগ্যতা অর্জন করেছে।

৪৮ দলের সম্প্রসারিত এই বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জনকারী সেরা দলগুলোরও নকআউট পর্বে ওঠার সুযোগ থাকায় পরাজয়ের পরও বিশ্বকাপ অভিযান শেষ হয়নি আফ্রিকার প্রতিনিধিদের।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us