অনলাইন ডেস্ক: জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
২৭ জুন শনিবার রাজধানীর গুলশান এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে ডিবি।
এক প্রেস বিজ্ঞপ্তিতে ডিবি জানায়, গ্রেফতার নূর মোহাম্মদ জামালপুর জেলায় দায়েরকৃত বিস্ফোরক দ্রব্য আইন-এর একটি মামলার এজাহারনামীয় আসামি।
এছাড়া, গত ১৮ জুন রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ড এলাকায় সংঘটিত মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়েরকৃত মামলায় সন্দেহভাজন আসামিও তিনি।
পাশাপাশি, গ্রেফতার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে ডিবি।
সূত্র: যমুনা টিভি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available