• ঢাকা
  • |
  • শুক্রবার ১২ই আষাঢ় ১৪৩৩ সকাল ১১:১৮:২৬ (26-Jun-2026)
  • - ৩৩° সে:

নকআউট পর্বে ব্রাজিলের প্রতিপক্ষ জাপান

২৬ জুন ২০২৬ সকাল ০৮:৪৪:৫৪

নকআউট পর্বে ব্রাজিলের প্রতিপক্ষ জাপান

স্পোর্টস ডেস্ক: গ্রুপ 'সি' চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপের রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে ব্রাজিল। ফিফার নকআউট সূচি অনুযায়ী, গ্রুপ 'সি'র শীর্ষ দলের প্রতিপক্ষ হবে গ্রুপ 'এফ'র রানার-আপ।

গ্রুপ 'এফ'র শেষ ম্যাচে সুইডেনের সঙ্গে ১-১ গোলে ড্র করে রানার-আপ হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে জাপান। ফলে রাউন্ড অব ৩২-এ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষ হচ্ছে এশিয়ার শক্তিশালী দলটি।

দুই দলের ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৯ জুন সোমবার যুক্তরাষ্ট্রের হিউস্টনে। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই লড়াই।

গ্রুপ পর্বে দারুণ ছন্দে ছিল ব্রাজিল। অপরাজিত থেকেই গ্রুপসেরা হয়ে নকআউট নিশ্চিত করেছে সেলেসাওরা। অন্যদিকে, জাপানও পরাজয়ের মুখ না দেখেই গ্রুপ পর্ব শেষ করেছে। একটি জয় ও দুটি ড্র নিয়ে রানার-আপ হিসেবে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে তারা।

দুই দলই আত্মবিশ্বাস নিয়ে নকআউটে নামবে। তাই ব্রাজিল-জাপান লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ম্যাচের প্রত্যাশা করছেন ফুটবলপ্রেমীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us