• ঢাকা
  • |
  • রবিবার ২রা ফাল্গুন ১৪৩২ রাত ০২:৫০:৩০ (15-Feb-2026)
  • - ৩৩° সে:

শেষ ওভারের লড়াইয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে উড়ন্ত শুরু বাংলাদেশের

১৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৮:৪১

শেষ ওভারের লড়াইয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে উড়ন্ত শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক: শেষ ওভারের রুদ্ধশ্বাস লড়াইয়ে শ্রীলঙ্কাকে ৪ রানে হারিয়ে উদীয়মান নারী এশিয়া কাপে দারুণ সূচনা করেছে বাংলাদেশ।

Ad

১৪ ফেব্রুয়ারি শনিবার ব্যাঙ্ককে টস জিতে আগে ব্যাট করে বাংলাদেশ নারী দল ১১৫ রানে অলআউট হয়। জবাবে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ১১১ রানেই থামে শ্রীলঙ্কা নারী দল।

Ad
Ad

টস জিতে ব্যাটিংয়ে নেমে ভালো সূচনা পায় বাংলাদেশ। ওপেনিং জুটিতে ইশমা তানজিম ও শামীমা সুলতানা যোগ করেন ৪৮ রান। পাওয়ারপ্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৮ রান তোলে দল।

তবে শক্ত ভিত গড়েও ইনিংস বড় করতে পারেননি মিডল অর্ডারের ব্যাটাররা। শেষ ১৪ ওভারে ৯ উইকেট হারিয়ে আসে মাত্র ৭৭ রান। ২৫ বলে দলীয় সর্বোচ্চ ৩০ রান করেন ইশমা তানজিম। শারমিন সুলতানা করেন ২৯ রান। শামীমা সুলতানার ব্যাট থেকে আসে ১৭ এবং রুবাইয়া হায়দার করেন ১১ রান। বাকিরা দুই অঙ্ক ছুঁতে ব্যর্থ হন।

রান তাড়ায় শ্রীলঙ্কার শুরুটাও ছিল ইতিবাচক। প্রথম ৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৭ রান তুলে জয়ের পথেই ছিল তারা। হানসিমা করুনারত্নে দলকে এগিয়ে রাখেন। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় চাপে পড়ে লঙ্কানরা। ৫২ রানে তৃতীয় উইকেট পতনের পর ১৩ রানের ব্যবধানে আরও দুই উইকেট হারায় দলটি।

নিশানসালাকে সঙ্গে নিয়ে ষষ্ঠ উইকেটে ৩০ রানের জুটি গড়েন আমা কাঞ্চনা। শেষ দুই ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ২১ রান। তবে নির্ধারিত ২০ ওভারে ১৬ রানের বেশি তুলতে পারেনি শ্রীলঙ্কা।

বাংলাদেশের হয়ে সানজিদা আক্তার মেঘলা নেন ৩ উইকেট। ফাহিমা খাতুন ও লতা মন্ডল নেন দুটি করে উইকেট। শেষ ওভারের চাপে দারুণ বোলিং করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন টাইগ্রেসরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ ১৬ ফেব্রুয়ারি
নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ ১৬ ফেব্রুয়ারি
১৪ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৫০:১১




ফেসবুকে প্রেম, ভালোবাসা দিবসে বিয়ে
ফেসবুকে প্রেম, ভালোবাসা দিবসে বিয়ে
১৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৫

তারেক রহমানকে কাতারের প্রধানমন্ত্রীর অভিনন্দন
তারেক রহমানকে কাতারের প্রধানমন্ত্রীর অভিনন্দন
১৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩১



Follow Us