• ঢাকা
  • |
  • বুধবার ১২ই ফাল্গুন ১৪৩২ ভোর ০৪:১৮:১৭ (25-Feb-2026)
  • - ৩৩° সে:

আজ থেকে সৌদিতে রোজা শুরু

১৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৭:৪৮:০৮

আজ থেকে সৌদিতে রোজা শুরু

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে, আজ বুধবার থেকে রোজা শুরু হয়েছে। গতকাল ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় দেশটির সরকার মহিমান্বিত এ  মাস শুরুর ঘোষণা দিয়েছে। তারা বলেছে, চাঁদের দেখা মেলায় বুধবার প্রথম রোজা হবে।

সৌদিভিত্তিক ‘হারামাইন’ নামে ওয়েবসাইট থেকে বলা হয়েছে, ‘সৌদি আরবে আনুষ্ঠানিকভাবে অর্ধচন্দ্রের দেখা মিলেছে। ফলে মঙ্গলবার রাত থেকে ১৪৪৭ হিজরির পবিত্র রমজান মাস শুরু।’

Ad
Ad

তারা আরও বলেছে, ‘মহান আল্লাহ তায়ালা আমাদের সিয়াম, কিয়াম এবং ইবাদত কবুল করুক। এবং তিনি যেন আমাদের এই বরকতময় মাসের মূল্যবান মুহূর্তগুলোকে তাঁর সন্তুষ্টি অর্জনের কাজে ব্যয় করার তাওফিক দান করেন। আমীন।”

Ad

সৌদির পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, কাতারও চাঁদ দেখার ঘোষণা দিয়েছে।

তবে সৌদির প্রতিবেশী ওমানে আজ চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে প্রথম রোজা শুরু হবে বৃহস্পতিবার। এছাড়া ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই ও সিঙ্গাপুরেও চাঁদ দেখা যায়নি।

মধ্য এশিয়ার কিরগিজস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান ও আজারবাইজানেও চাঁদ দেখা যায়নি। ফলে এসব দেশেও প্রথম রোজা হবে বৃহস্পতিবার। সূত্র: গালফ নিউজ

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন
শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন
২৪ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:১১





হঠাৎ অসুস্থ জামায়াত আমির
হঠাৎ অসুস্থ জামায়াত আমির
২৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:৪৮






Follow Us