• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ দুপুর ১২:৩৪:৩৭ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

গণঅভ্যুত্থানে হতাহতদের জন্য দোয়া কর্মসূচি

১১ নভেম্বর ২০২৪ রাত ০৮:৫৪:৫৪

গণঅভ্যুত্থানে হতাহতদের জন্য দোয়া কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দেশের সব মসজিদে দোয়া ও মোনাজাতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১১ নভেম্বর সোমবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Ad
Ad

এতে বলা হয়, গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত এবং আহত ও অসুস্থদের সুস্থতা কামনায় আগামী ১৫, ২২ ও ২৯ নভেম্বর দেশের সব মসজিদে বাদ জুমা দোয়া ও মোনাজাতের সিদ্ধান্ত নিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

Ad

প্রসঙ্গত, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তার পতনের আগে ও পরে দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় ঝরে বহু প্রাণ।

এ পর্যন্ত পাওয়া তথ্যমতে, ১ হাজার ৫৮১ জন নিহত ও ৩১ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। তাদের উদ্দেশে এ দোয়া কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:১৯:১৫


ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:০৫:৩৯


আজ পবিত্র জুমাতুল বিদা
আজ পবিত্র জুমাতুল বিদা
২০ মার্চ ২০২৬ সকাল ১১:১৬:৫১







Follow Us