• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৩শে আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪৭:৩৯ (07-Jul-2026)
  • - ৩৩° সে:

সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ২

৭ জুলাই ২০২৬ বিকাল ০৫:১১:২৩

সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ২

অনলাইন ডেস্ক: সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক সাবেক নেতাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

৭ জুলাই মঙ্গলবার দুপুরে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা শাখাওয়াত ইমতিয়াজ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে ভোর ৪টার দিকে সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার পূর্ব ভাকুম গ্রামের মো. নুরুল ইসলাম (৫২) এবং সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লার বাসিন্দা মো. সজিব (৩২)। পুলিশ জানায়, নুরুল ইসলাম জয়মন্টপ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও জয়মন্টপ ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। অপরদিকে সজিব যুবলীগের কর্মী।

তদন্ত কর্মকর্তা এসআই শাখাওয়াত ইমতিয়াজ জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে তাদের গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সাত দিনের রিমান্ড আবেদন করে তাদের আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ৬ জুলাই সোমবার রাতে সাভার পৌরসভার তারাপুর ঈদগাহ মাঠে এনসিপির পদযাত্রা শেষে অনুষ্ঠিত সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন আহত হন।

ঘটনার পর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে ঢাকা জেলা এনসিপির সদস্য সচিব সালামত উল্লাহ সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

এদিকে, ঘটনার রাতে ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। সুষ্ঠু তদন্তের জন্য অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




পটুয়াখালীতে বজ্রপাতে ৪ গরুর মৃত্যু
পটুয়াখালীতে বজ্রপাতে ৪ গরুর মৃত্যু
৭ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৪২:২৫




আরও কমল জেট ফুয়েলের দাম
আরও কমল জেট ফুয়েলের দাম
৭ জুলাই ২০২৬ বিকাল ০৫:২১:০৩



Follow Us