• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৩শে আষাঢ় ১৪৩৩ রাত ০৯:২১:৪৮ (07-Jul-2026)
  • - ৩৩° সে:

জয়পুরহাটে ট্রাক-অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২

৭ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:১৭

জয়পুরহাটে ট্রাক-অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের বনখুর এলাকায় ট্রাক ও যাত্রীবাহী অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নারীসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন।

৭ জুলাই মঙ্গলবার বিকেল ৩টার দিকে জয়পুরহাট-হিলি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোচালক পাঁচবিবি উপজেলার কাদেরপাড়া গ্রামের এনামুল হকের ছেলে তৌহিদ হোসেন। নিহত নারীর পরিচয় পাওয়া না গেলেও তার বাড়ি বীরনগর বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বীরনগর এলাকা থেকে একটি অটোরিক্সা জয়পুরহাট শহরের দিকে আসছিল। পথে সদর উপজেলার বনখুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিক্সাটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই অটোরিকশা চালক ও এক নারীর মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করে।

জয়পুরহাট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সিনিয়র স্টাফ নার্স রানা আব্দুল্লাহ জানান, দুর্ঘটনার শিকার ৭ জনকে হাসপাতালে নিয়ে আসা হলে এক নারী ও এক পুরুষের মৃত্যু হয়। অন্য ৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী জানান, দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাক চালককে আটক করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








পটুয়াখালীতে বজ্রপাতে ৪ গরুর মৃত্যু
পটুয়াখালীতে বজ্রপাতে ৪ গরুর মৃত্যু
৭ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৪২:২৫



Follow Us