• ঢাকা
  • |
  • রবিবার ২০শে বৈশাখ ১৪৩৩ রাত ০৮:২১:৩১ (03-May-2026)
  • - ৩৩° সে:

জামায়াত ইসলামীর সাথে তুরস্কের হুদাপার প্রতিনিধিদলের সাক্ষাৎ

৩ মে ২০২৬ সন্ধ্যা ০৬:১৩:১৯

জামায়াত ইসলামীর সাথে তুরস্কের হুদাপার প্রতিনিধিদলের সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সঙ্গে তুরস্কের হুদাপার পার্টির একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

৩ মে রোববার দুপুরে রাজধানীতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

Ad
Ad

এছাড়া আরও উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল এড. এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, জামায়াত নেতা ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি, ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অব স্টুডেন্ট অর্গানাইজেশনের সেক্রেটারি জেনারেল ড. মোস্তফা ফয়সাল পারভেজ এবং শিক্ষাবিদ প্রফেসর ড. হাফিজুর রহমান।

Ad

অন্যদিকে তুরস্কের প্রতিনিধিদলে ছিলেন হুদাপার পার্টির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও আন্তর্জাতিক বিভাগের প্রধান হুসাইন এমির এবং এনজিও বিভাগের প্রধান ফিকির কারাভিল।

আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে উভয় পক্ষ ভবিষ্যতে পারস্পরিক যোগাযোগ, সম্পর্ক ও মতবিনিময় আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি ভ্রাতৃপ্রতীম দুই মুসলিম দেশ বাংলাদেশ ও তুরস্ক-এর মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা আগামী দিনগুলোতে আরও সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us