• ঢাকা
  • |
  • রবিবার ৭ই আষাঢ় ১৪৩৩ বিকাল ০৪:১৫:২০ (21-Jun-2026)
  • - ৩৩° সে:

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট ২০২৮ সালের আগে নয়: পর্যটনমন্ত্রী

২১ জুন ২০২৬ দুপুর ০১:৫১:০৭

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট ২০২৮ সালের আগে নয়: পর্যটনমন্ত্রী

অনলাইন ডেস্ক: ঢাকা থেকে নিউইয়র্কে সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা ২০২৮ সালের আগে নেই বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।

২১ জুন রোববার রাজধানীর একটি হোটেলে বেসামরিক বিমান চলাচল মহাপরিকল্পনা শীর্ষক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বিমানের বহরে নতুন বোয়িং উড়োজাহাজ যুক্ত হতে অন্তত পাঁচ বছর সময় লাগবে। এ সময়ের মধ্যে বহরের সক্ষমতা বাড়াতে এয়ারবাস থেকে উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

এদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন করা হবে। তিনি বলেন, এর আগেই নির্মাণকাজ সম্পন্ন করবে জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠান।

দেশের ইতিহাসে প্রথমবারের মতো সমন্বিত জাতীয় বেসামরিক বিমান চলাচল মহাপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এ কর্মশালায় বিমান পরিবহন মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক), সশস্ত্র বাহিনী এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, তৃতীয় টার্মিনাল চালু হলে দেশের বিমানবন্দর অবকাঠামো ও যাত্রীসেবার মান আরও উন্নত হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us