• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৬:১৫:৩৩ (11-Apr-2026)
  • - ৩৩° সে:

বিএনপি ক্ষমতায় এসে জনগণের রক্তের কথা ভুলে গেছে: নাহিদ ইসলাম

১১ এপ্রিল ২০২৬ দুপুর ০২:৪৮:৫১

বিএনপি ক্ষমতায় এসে জনগণের রক্তের কথা ভুলে গেছে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক: বিএনপি ক্ষমতার আসার পর জনগণের রক্তের কথা ভুলে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

১১ এপ্রিল শনিবার সকাল ৯টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর সম্মেলনে এ কথা বলেন তিনি।

Ad
Ad

নাহিদ ইসলাম বলেন, যারা ছাত্র-জনতার ওপর দিয়ে ক্ষমতায় এসেছেন। গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। ক্ষমতার আসার পর বর্তমান বিএনপির সরকার জনগণের রক্তের কথা ভুলে গেছে। যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি ভালো হবে না। আমরা রাজনৈতিক অর্থনৈতিক সব জায়গায় ইনসাফ প্রতিষ্ঠা করব।

Ad

তিনি বলেন, বর্তমান সরকারের কাছে আমরা আর আশা করতে পারছি না।

৭০ শতাংশ মানুষের ভোটকে তারা অস্বীকার করেছে। অন্তর্বর্তী সরকারের জরুরি ও গুরুত্বপূর্ণ অধ্যাদেশ মানবাধিকার অধ্যাদেশ, পুলিশ সংস্কার অধ্যাদেশ, বিচার বিভাগে স্বাধীনতা অধ্যাদেশসহ মানুষের অধিকার আদায়ের অনেক অধ্যাদেশ আইনে পরিণত করার কমিটমেন্ট থাকা সত্ত্বেও সেই ওয়াদা তারা ভঙ্গ করেছে।

এনসিপির এ নেতা বলেন, বাংলাদেশের রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে। তাদের পরিণতি খুব ভয়াবহ হয়েছে।

এ সময় তিনি শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন এবং শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার ওপর জোর দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মোহনপুরে হত্যার ৫ ঘণ্টার মধ্যে আসামি আটক
মোহনপুরে হত্যার ৫ ঘণ্টার মধ্যে আসামি আটক
১১ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:১৫:০০











Follow Us