• ঢাকা
  • |
  • শনিবার ৬ই আষাঢ় ১৪৩৩ রাত ১০:০০:৩৮ (20-Jun-2026)
  • - ৩৩° সে:

আগামী বাংলাদেশ বিনির্মাণে আমাদের ঐক্যবদ্ধ হয়ে পথ চলতে হবে: প্রতিমন্ত্রী টুকু

২০ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:২৭:৪৮

আগামী বাংলাদেশ বিনির্মাণে আমাদের ঐক্যবদ্ধ হয়ে পথ চলতে হবে: প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইল প্রতিনিধি: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলছেন, বাংলাদেশে কোনো অপশক্তি বা ফ্যাসিবাদ জাতীয় সংসদে নেই। তাই যাতে আগামী দিনে এই ফ্যাসিবাদ বাংলাদেশ আর কোনো মাথা চারা দিয়ে না উঠতে পারে সেদিকে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

২০ জুন শনিবার দুপুরে টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদৎ বার্ষিকীতে তাঁর জীবন, কর্ম ও আদর্শ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

তিনি বলেন, আগামী বাংলাদেশ বিনির্মাণে আমাদের ঐক্যবদ্ধ হয়ে পথ চলতে হবে। আমরা একসাথে আন্দোলন করেছি বা ঐক্যবদ্ধভাবে আন্দোলনে করেছি ফ্যাসিবাদ দূর করেছি। আজকে ফ্যাসিস্ট বিরোধী যারা আন্দোলন করেছি এখন বাংলাদেশে কোনো অপশক্তি বা ফ্যাসিবাদ জাতীয় সংসদে নেই। আর কোনো ফ্যাসিবাদ জন্ম না নেয় সেভাবে আমাদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। সরকার ক্ষমতা নিয়েছে মাত্র তিন মাস। জনগণ ভোট দিয়েছে পাঁচ বছরের জন্য। পাঁচ বছর পর আবার ভোট হবে। সেই পাঁচ বছরে আমরা কী করলাম। আর না করলাম।তার হিসাব কিন্তু দিতে হবে। তাই সরকার জনগণের জন্য যা যা করা দরকার তা ইনশাল্লাহ করবে।

তিনি আরও বলেন, কোনোভাবে যাতে আর এই বাংলাদেশে ফ্যাসিবাদের জন্ম না হতে পারে। এই ব্যাপারে সকলেরই ঐক্যবদ্ধ থাকতে হবে। এসময় প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এবং বিশেষ আলোচক হিসেবে আলোচনা করেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ‍বিভাগের অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আইসিটি বিভাগের অধ্যাপক ড. মনির মোর্শেদ নির্বাহী প্রকৌশলী জনাব সাদৎ-আল-হারুন।

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ফের হরমুজ প্রণালি বন্ধ করলো ইরান
ফের হরমুজ প্রণালি বন্ধ করলো ইরান
২০ জুন ২০২৬ রাত ০৯:১১:৪৮



পাকিস্তানে পৃথক বোমা বিস্ফোরণে নিহত ৭
পাকিস্তানে পৃথক বোমা বিস্ফোরণে নিহত ৭
২০ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:২১:০৯







Follow Us