• ঢাকা
  • |
  • শনিবার ২৩শে ফাল্গুন ১৪৩২ রাত ১০:৩৭:৩৭ (07-Mar-2026)
  • - ৩৩° সে:

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারকে বিকল্প উৎস খুঁজতে হবে: জামায়াত আমির

৭ মার্চ ২০২৬ রাত ০৮:২৮:৫৬

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারকে বিকল্প উৎস খুঁজতে হবে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশে জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে দেশের সামাজিক ও অর্থনৈতিক জীবনে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

৭ মার্চ শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

Ad
Ad

ডা. শফিকুর রহমান বলেন, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারকে দ্রুত বিকল্প জ্বালানি উৎস খুঁজে বের করতে হবে এবং জরুরি ভিত্তিতে বাস্তবসম্মত সমাধান গ্রহণ করতে হবে।

Ad

তিনি আরও বলেন, এ সময় যাতে নতুন কোনো সিন্ডিকেট গড়ে না ওঠে, সে বিষয়ে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে দেশের কোথাও থেকে যেন জ্বালানি পাচার না হয়, সে বিষয়েও কঠোর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

জামায়াত আমিরের মতে, চলমান সংকট মোকাবিলায় কার্যকর পরিকল্পনা গ্রহণের মাধ্যমে দেশের জ্বালানি খাতকে স্থিতিশীল রাখা জরুরি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ গ্রেফতার ২
নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ গ্রেফতার ২
৭ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:১১








Follow Us