• ঢাকা
  • |
  • শনিবার ২৩শে ফাল্গুন ১৪৩২ রাত ০৯:৪৮:৩৬ (07-Mar-2026)
  • - ৩৩° সে:

পরিকল্পিত যাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচন সম্ভব: প্রধানমন্ত্রী

৭ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:২৩:৪৫

পরিকল্পিত যাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচন সম্ভব: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: পরিকল্পিত ও সুশৃঙ্খল যাকাত ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে দেশে দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সমাজের বিত্তবানদের যাকাত যথাযথভাবে দরিদ্র মানুষের কাছে পৌঁছালে তা সামাজিক বৈষম্য কমাতে সহায়ক হবে।

৭ মার্চ শনিবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এতিম শিশু ও ওলামা-মাশায়েখদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

Ad
Ad

প্রধানমন্ত্রী বলেন, যাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও অর্থনৈতিক বিধান। এটি সঠিকভাবে পরিচালনা করা গেলে দরিদ্র ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।

Ad

ইফতার মাহফিলে দেশের বিভিন্ন মাদরাসার এতিম শিশু এবং আলেম-ওলামারা অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।

অনুষ্ঠানে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, সমাজকল্যাণবিষয়ক মন্ত্রী প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন, এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহ আলম, আসসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমেদুল্লাহ এবং জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক উপস্থিত ছিলেন।

এ ছাড়া প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, প্রেস সচিব ছালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ গ্রেফতার ২
নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ গ্রেফতার ২
৭ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:১১








Follow Us