• ঢাকা
  • |
  • শনিবার ১৫ই ফাল্গুন ১৪৩২ রাত ১২:৪৬:২৫ (28-Feb-2026)
  • - ৩৩° সে:

যারা আল্লাহকে ভয় করে না তারা ইঞ্জিনিয়ারিং করতে ভয় পায় না: হামিদুর রহমান আযাদ

২৭ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০:৪৮:২১

যারা আল্লাহকে ভয় করে না তারা ইঞ্জিনিয়ারিং করতে ভয় পায় না: হামিদুর রহমান আযাদ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, ‘‘যারা আল্লাহকে ভয় করে না, তারা ইঞ্জিনিয়ারিং ইলেকশন করতে ভয় পায় না”। তিনি বলেন, কোনো ব্যক্তি যদি চিন্তা করে তাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে তবে ঐ ব্যক্তি কখনো জাল ভোট দিতে পারে না কিংবা ইঞ্জিনিয়ারিং ইলেকশন করে জনগণের ভোট কারচুপি করতে পারে না।

২৭ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-৬ সংসদীয় আসন কমিটির উদ্যোগে ‘‘যাকাত ও মাহে রমাদানের তাৎপর্য” - শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Ad
Ad

এসময় তিনি আরও বলেন, রোজা হচ্ছে তাকওয়া অর্জনের অন্যতম মাধ্যম। রোজা লোক দেখানোর জন্য নয় রোজা স্বয়ং আল্লাহর জন্য। রোজা মানুষকে নিষ্পাপ করে দেওয়ার সুযোগ। আল্লাহকে ভয় করার বৈশিষ্ট্য অর্জন করাই রোজার উদ্দেশ্যে হাসিল করা। রোজার আগে দুর্নীতি-চাঁদাবাজি-সন্ত্রাসী করলেও রোজার পরে যদি সেটি না করে তবেই রোজা পালনের স্বার্থকতা অর্জন হবে। কিন্তু কোনো ব্যক্তি যদি রোজা পালন করার পরও আগের মতোই দুর্নীতি-চাঁদাবাজি-সন্ত্রাসী করে তবে ঐ রোজা পালন অনর্থক। তিনি বলেন, আল্লাহ রমজান মাসকে এতো মর্যাদা দিয়েছেন এই মাস কুরআন নাজিলের মাস। যেমনিভাবে কুরআন নাজিলের কারণে মাস মর্যাদাপূর্ণ হয় ঠিকক তেমনিভাবে কোনো ব্যক্তি কুরআন নিজের মাঝে লালন ও ধারণ করলে সেই ব্যক্তিও আল্লাহর কাছে মর্যাদাবান হবেন। একইভাবে সমাজ যদি কুরআন ধারণ করে এবং রাষ্ট্র যদি কুরআন ধারণ করে তবে সমাজ ও রাষ্ট্র পৃথিবীর মধ্যে মর্যাদাশীল রাষ্ট্রে প্রতিষ্ঠিত হবে। এজন্য কুরআনের বিধান কায়েম করা ব্যতিত ব্যক্তি জীবন, সমাজ কিংবা রাষ্ট্রীয় ব্যবস্থায় সাফল্য নাই। তাই কুরআনের সমাজ প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।

Ad

বিশেষ অতিথির বক্তব্যে পুরান ঢাকা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান বলেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর দ্বিতীয় হিজরীতে মদিনায় প্রথম যাকাত ফরজ হয়। যাকাত ফরজ হওয়ার মূল কারণ হচ্ছে অর্থনীতি পরিশুদ্ধ হওয়া, অর্থনীতি গতিশীল হওয়ার জন্যই যাকাতকে ফরজ করা হয়। গতিশীল অর্থনীতির মাধ্যমেই দারিদ্রতা দূরীকরণ সম্ভব। তিনি যাকাতের গুরুত্ব তুলে ধরে যথাযথভাবে হিসাব করে যাকাত পরিশোধ করতে উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগরীর মজলিসে শুরা সদস্য মাষ্টার রুহুল আমিন, মির বাহার আমিনুল ইসলাম, নেছার উদ্দিন প্রমুখ। এছাড়া ঢাকা-৬ সংসদীয় এলাকার সকল সাংগঠনিক থানা আমীর-সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে নেতৃবৃন্দ ঢাকা-৬ সংসদীয় আসন কমিটির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহন করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ঈদের সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিদরা
ঈদের সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিদরা
২৭ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪২:২৪





রাঙ্গুনিয়ায় প্রকাশ্যে জুয়া, গ্রেফতার ৭
রাঙ্গুনিয়ায় প্রকাশ্যে জুয়া, গ্রেফতার ৭
২৭ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২১:২৪


Follow Us