• ঢাকা
  • |
  • শনিবার ১৫ই ফাল্গুন ১৪৩২ রাত ১২:৩৬:১০ (28-Feb-2026)
  • - ৩৩° সে:

ঈদের সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিদরা

২৭ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪২:২৪

ঈদের সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিদরা

আন্তর্জাতিক ডেস্ক : জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী চলতি বছর পবিত্র রমজান পূর্ণ ৩০ দিনের হওয়ার সম্ভাবনা রয়েছে। সংযুক্ত আরব আমিরাতে আগামী ২০ মার্চ (শুক্রবার) ঈদুল ফিতর পালিত হতে পারে।

এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, আগামী ১৮ মার্চ (বুধবার) আকাশে চাঁদ দৃশ্যমান হবে না। ফলে পরদিন নতুন মাস শুরু হওয়ার সম্ভাবনা খুবই কম।

Ad
Ad

স্থানীয় সংবাদমাধ্যম ইমারত আল ইয়াউমকে এই কর্মকর্তা বলেন, আগামী ১৯ মার্চ (বৃহস্পতিবার) সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় ভোর ৫টা ২৩ মিনিটে শাওয়াল মাসের সূচনাসূচক চাঁদের জন্ম হবে। ওই দিন সূর্যাস্তের পর প্রায় ২৯ মিনিট চাঁদ দিগন্তের ওপরে অবস্থান করতে পারে। আবহাওয়া ও দৃশ্যমানতা অনুকূলে থাকলে এ সময় চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা থাকবে।

Ad

আল জারওয়ান আশা প্রকাশ করেন, জ্যোতির্বৈজ্ঞানিক এই নির্দেশনার ভিত্তিতে চলতি বছর অধিকাংশ ইসলামি দেশ রমজান সমাপ্তি ও শাওয়াল শুরুর বিষয়ে একই ধরনের সিদ্ধান্তে পৌঁছাবে।

তবে বরাবরের মতোই চূড়ান্ত ঘোষণা আসবে সরকারি চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে। ধর্মীয় ও পর্যবেক্ষণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করা হবে।

সূত্র: গালফ নিউজ

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ঈদের সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিদরা
ঈদের সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিদরা
২৭ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪২:২৪





রাঙ্গুনিয়ায় প্রকাশ্যে জুয়া, গ্রেফতার ৭
রাঙ্গুনিয়ায় প্রকাশ্যে জুয়া, গ্রেফতার ৭
২৭ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২১:২৪


Follow Us