• ঢাকা
  • |
  • রবিবার ২৬শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:৪৬:০৭ (08-Feb-2026)
  • - ৩৩° সে:

সংস্কারের পক্ষে থাকলে ‘হ্যাঁ’ ভোট দেবেন: মির্জা ফখরুল

৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:৫৯:৪০

সংস্কারের পক্ষে থাকলে ‘হ্যাঁ’ ভোট দেবেন: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘হ্যাঁ’ ভোট দিলে সংস্কার হবে। আর যদি না দেন, তাহলে সংস্কার হবে না। তাই সংস্কারের পক্ষে থাকলে গণভোটে ‘হ্যাঁ’ দেবেন। আর মাত্র তিন দিন পরই সিদ্ধান্ত হবে—বাংলাদেশ আগের মতো চলবে, নাকি এগিয়ে যাবে।

Ad

৮ ফেব্রুয়ারি রোববার সকালে ঠাকুরগাঁওয়ের জগন্নাথপুর ইউনিয়নের গলিনবাবুর হাটে নির্বাচনী প্রচারণায় এসব কথা বলেন তিনি। এতে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Ad
Ad

মির্জা ফখরুল বলেন, ‘যে ব্যবস্থায় দেশ চলে, সেটা এখন নষ্ট হয়ে গেছে। কিছু খারাপ লোক সেই ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।

এ অবস্থা থেকে বেরিয়ে আসতে সব রাজনৈতিক দল মিলে সংস্কারের উদ্যোগ নিয়েছে। কিন্তু শুধু রাজনৈতিক দল বললেই হবে না, এই সংস্কারের পক্ষে পুরো জাতিকে কথা বলতে হবে। সেই কারণেই গণভোট।’

ঠাকুরগাঁওয়ের উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, ‘এই জেলায় বড় কোনো কলকারখানা নেই, বড় ব্যবসা-বাণিজ্য নেই।

পুরো অঞ্চলটি কৃষিনির্ভর। কৃষির ওপর নির্ভর করে এখানকার মানুষের শিক্ষা, চিকিৎসা ও ভবিষ্যৎ। আপনাদের ভোটে যদি আমি নির্বাচিত হতে পারি, তাহলে সবার আগে কৃষির উন্নয়নে কাজ করব। এই এলাকাকে কৃষিভিত্তিক অঞ্চলে রূপান্তর করব।’
বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘বিগত সময়ে আমরা এই অঞ্চলে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে সেচ প্রকল্প বিএনপি চালু করেছিলাম।

ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করতে পারলে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। খুব মেধাবী ছাড়া বিএ, এমএ পাসের দরকার নেই। কারিগরি শিক্ষাকে বেশি গুরুত্ব দিতে হবে। প্রযুক্তি ব্যবহার করে আউটসোর্সিং এর মাধ্যমে ছেলে মেয়েরা মাসে ১ থেকে ২ লাখ টাকা আয় করতে পারে সেই ব্যবস্থা করা হবে। কৃষি কার্ডের মাধ্যমে সেচ ও সার পাবেন এবং কৃষকরা ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করে দেওয়া হবে এবং মা-বোনদের এনজিওর কিস্তি সরকারিভাবে পরিশোধ করা হবে। এ ছাড়াও আগামী দেড় বছরের ১ কোটি ছেলে মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।’

সম্প্রীতির কথা উল্ল্যেখ করে তিনি বলেন, ‘এই দেশে যেমন মুসলমানরা বাস করে, তেমনি সনাতন ধর্মের ভাই-বোনেরা একসঙ্গে বসবাস করে। সবাই নিজের অধিকার নিয়ে নিজের পায়ে দাঁড়াবেন। কোনো খারাপ লোক আপনাদের ওপর অত্যাচার করার সাহস পাবে না। আমি আপনাদের পাশে সবসময় থাকব।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




হাদি হত্যাকাণ্ড, জাতিসংঘকে চিঠি দিয়েছে সরকার
হাদি হত্যাকাণ্ড, জাতিসংঘকে চিঠি দিয়েছে সরকার
৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:১৬:২৩


নিরাপদ নিউজের সফলতার ১২ বছর
নিরাপদ নিউজের সফলতার ১২ বছর
৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০৭:১১




বকশীগঞ্জে বিএনপির প্রার্থীর পক্ষে গণসংযোগ
বকশীগঞ্জে বিএনপির প্রার্থীর পক্ষে গণসংযোগ
৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৩৪:২০


Follow Us