• ঢাকা
  • |
  • রবিবার ২৬শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৩৬:০৩ (08-Feb-2026)
  • - ৩৩° সে:

নিরাপদ নিউজের সফলতার ১২ বছর

৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০৭:১১

নিরাপদ নিউজের সফলতার ১২ বছর

লায়ন মো. গনি মিয়া বাবুল: অনলাইন নিউজ পোর্টাল ‘নিরাপদ নিউজ ডটকম’ ১২ বছর আগে ২০১৪ সালের ৭ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। ‘সত্য ও ন্যায় প্রকাশে প্রতিদিন, নিরাপদ সড়কে আপসহীন’ এই স্লোগানকে সামনে রেখে নিরাপদ নিউজ সর্বদা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে। ইতোমধ্যে নিরাপদ নিউজ দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল।

Ad

দেশের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে উন্নয়ন ও ইতিবাচক সংবাদ পরিবেশনের মাধ্যমে নিরাপদ নিউজ সংশ্লিষ্ট সবার কাছে সমাদৃত।

Ad
Ad

নিরাপদ নিউজ ডটকম সবসময়ই অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার চেষ্টা করছে। দেশের রাজনীতি, অর্থনীতি, সমাজ, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও খেলাধুলাসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্যভিত্তিক ও দায়িত্বশীল সংবাদ প্রকাশের মাধ্যমে এই পোর্টাল নিয়মিত পাঠকদের কাছে নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দিচ্ছে।

দেশের জনপ্রিয় চিত্রনায়ক ও নিরাপদ সড়ক আন্দোলনের অগ্রদূত ইলিয়াস কাঞ্চনের দিকনির্দেশনা ও প্রেরণায় নিরাপদ নিউজ কেবল একটি সংবাদমাধ্যম হিসেবে নয়, বরং একটি সচেতনতা ও মানবিক মূল্যবোধের প্ল্যাটফর্‌ম হিসেবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে নিরাপদ সড়ক, দুর্ঘটনা প্রতিরোধ, জনসচেতনতা এবং সামাজিক দায়বদ্ধতা বিষয়ক সংবাদ ও প্রতিবেদন প্রকাশে নিরাপদ নিউজের ভূমিকা প্রশংসিত।

ইতিবাচক ও উন্নয়নমূলক সংবাদ প্রকাশে নিরাপদ নিউজ ডটকম বরাবরই গুরুত্ব দিয়ে আসছে। দেশ গঠনের অগ্রযাত্রা, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড, সামাজিক উদ্যোগ, উদ্ভাবনী কার্যক্রম এবং মানবিক গল্পগুলো তুলে ধরার মাধ্যমে এই পোর্টাল পাঠকদের আশাবাদী করে তোলে। নেতিবাচকতার ভিড়ে ইতিবাচক সংবাদকে গুরুত্ব দেওয়াই নিরাপদ নিউজের একটি বিশেষ বৈশিষ্ট্য।

গণমাধ্যম সমাজের দর্পণ ও জাতির বিবেক। তথ্য জানার প্রধান উৎস হিসেবে গণমাধ্যমের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেশ-বিদেশের খবর, সরকারি সিদ্ধান্ত, প্রাকৃতিক দুর্যোগ, অর্থনীতি বা স্বাস্থ্যসংক্রান্ত তথ্য আমরা দ্রুত গণমাধ্যমের মাধ্যমেই পাই। এতে মানুষ সচেতন হতে পারে এবং সময়মতো সিদ্ধান্ত নিতে পারে। জনমত গঠনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত শক্তিশালী। কোন ঘটনা কীভাবে উপস্থাপন করা হচ্ছে, কোন বিষয় গুরুত্ব পাচ্ছে, এসবের মাধ্যমে মানুষের ভাবনা ও মতামত গড়ে ওঠে। তাই একটি দায়িত্বশীল গণমাধ্যম গণতন্ত্রকে শক্তিশালী করে। গণতন্ত্র ও জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমকে বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। দুর্নীতি, অনিয়ম বা ক্ষমতার অপব্যবহার তুলে ধরে গণমাধ্যম সরকার ও কর্তৃপক্ষকে জবাবদিহির মধ্যে রাখে। শিক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যম বড় ভূমিকা রাখে। নারী অধিকার, সড়ক নিরাপত্তা, স্বাস্থ্যবিধি, পরিবেশ সংরক্ষণ ইত্যাদি বিষয়ে গণমাধ্যম মানুষের সচেতনতা বাড়াতে সাহায্য করে। বিনোদন ও সংস্কৃতি বিকাশে গণমাধ্যম গুরুত্বপূর্ণ অবদান রাখে। নাটক, চলচ্চিত্র, গান ও সাহিত্য প্রচারের মাধ্যমে সংস্কৃতি সংরক্ষণ ও বিকাশ ঘটে। গণমাধ্যম ছাড়া আধুনিক সমাজ কল্পনা করা যায় না। তবে এর প্রভাব যেহেতু অনেক বেশি, তাই গণমাধ্যমকে অবশ্যই দায়িত্বশীল, নিরপেক্ষ ও সত্যনিষ্ঠ হতে হবে।

ডিজিটাল প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে নিরাপদ নিউজ ডটকম আধুনিক সাংবাদিকতার মানদণ্ড অনুসরণ করছে। দ্রুত সংবাদ প্রকাশের পাশাপাশি তথ্য যাচাই, নির্ভুলতা এবং সংবাদ নৈতিকতা বজায় রাখাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। অভিজ্ঞ সম্পাদক, প্রতিবেদক ও প্রযুক্তিগত টিমের সমন্বয়ে নিরাপদ নিউজ দিন দিন আরও পরিণত ও শক্তিশালী একটি অনলাইন সংবাদমাধ্যমে রূপ নিচ্ছে।

১২ বছরের দীর্ঘ পথচলায় নিরাপদ নিউজ ডটকম পাঠক, শুভানুধ্যায়ী, সংবাদকর্মী এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতায় দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে। অব্যাহতভাবে সত্যনিষ্ঠ, দায়িত্বশীল ও জনকল্যাণমুখী সাংবাদিকতার মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে নিরাপদ নিউজ পরিবার।

নিরাপদ নিউজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিরাপদ নিউজের প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন নিরাপদ নিউজের সাংবাদিক, লেখক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী, পাঠকসমাজসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন।  

আশা করি, আগামী দিনের পথচলায় ইতিবাচক সাংবাদিকতার মাধ্যমে নিরাপদ নিউজের উত্তরোত্তর জনপ্রিয়তা আরো বাড়বে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বেনাপোল বন্দরে মাদকসহ আটক-১
বেনাপোল বন্দরে মাদকসহ আটক-১
৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:১০:৫৬



নিয়ামতপুরে বিয়ের দাবিতে ৩ সন্তানের জননীর অনশন
নিয়ামতপুরে বিয়ের দাবিতে ৩ সন্তানের জননীর অনশন
৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৫:০১








Follow Us