• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ রাত ০৮:১৪:০৫ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

‘কোরআন-সুন্নাহর বাইরে কোনো আইন প্রণয়ন করা হবে না’

২৮ ডিসেম্বর ২০২৫ দুপুর ০২:৪২:৩৩

‘কোরআন-সুন্নাহর বাইরে কোনো আইন প্রণয়ন করা হবে না’

ষ্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের সম্পর্কে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, এ দেশে ৯৫ শতাংশ মানুষ মুসলমান এবং আমরা দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ—কোরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন প্রণয়ন করা হবে না।

Ad

২৮ ডিসেম্বর রোববার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর ইউনিয়নে মানব কল্যাণ পরিষদ প্রাঙ্গণে আলেম-ওলামাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

Ad
Ad

তিনি আরও বলেন, দেশ বর্তমানে একটি সংকটময় সময় পার করছে। দেশকে অস্থিতিশীল করার জন্য একটি চক্র গোপনে কাজ করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে এবং নিজেদের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি করা যাবে না। নির্বাচনকে বানচাল করার অপচেষ্টা চলছে—সেটি যেন সফল না হয়, সে বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে।

এটি আমার শেষ নির্বাচন উল্লেখ করে মহাসচিব বলেন, আমাকে আপনারা সহযোগিতা করবেন৷ ৬ বছর কারাগারে থেকে মুক্ত হয়েছেন বেগম জিয়া। তিনি হাসপাতালে অসুস্থ, তার জন্য দোয়া করবেন৷

এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলার বিভিন্ন ধর্মীয় আলেম-ওলামা, ধর্মীয় ব্যক্তিত্ব ও বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পেল পামপে
কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পেল পামপে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:১৪:১২


কারচুপির ষড়যন্ত্র দেশের জনগণ রুখে দিবে: দুলু
কারচুপির ষড়যন্ত্র দেশের জনগণ রুখে দিবে: দুলু
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:২৭





Follow Us