• ঢাকা
  • |
  • রবিবার ১৯শে মাঘ ১৪৩২ সকাল ১০:৫২:৫৯ (01-Feb-2026)
  • - ৩৩° সে:

হাসপাতালে বেগম খালেদা জিয়া

২৩ নভেম্বর ২০২৫ রাত ০৯:০২:৫৪

হাসপাতালে বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।

Ad

২৩ নভেম্বর রোববার সন্ধ্যা সাড়ে ৭টার পর গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হয়ে রাত সোয়া ৮টার দিকে হাসপাতালে পৌঁছায় সাবেক এই প্রধানমন্ত্রীর গাড়িবহর।

Ad
Ad

বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, রাত ৮টা ১০ মিনিটে ম্যাডাম খালেদা জিয়া হাসপাতালে পৌঁছান।

এর আগে বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের আরেক কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তক্রমে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতাল নেওয়া হবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে।

পরীক্ষা শেষে খালেদা জিয়াকে আবার বাসায় নিয়ে আসা হবে নাকি হাসপাতালে থাকতে হবে— সেই বিষয়ে কিছু জানাননি তিনি।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ ছাড়াও আরও দুটি আসনে প্রার্থী হিসেবে খালেদা জিয়ার নাম ঘোষণা করেছে বিএনপি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরে অটোচালকের আত্মহত্যা
কালিয়াকৈরে অটোচালকের আত্মহত্যা
১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪৪:৪৩



তাসনিম জারার নির্বাচনী ইশতেহার ঘোষণা
তাসনিম জারার নির্বাচনী ইশতেহার ঘোষণা
১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৩৭:০৭


রোমাঞ্চকর ম্যাচে শেষ মুহূর্তে জয় পেল চেলসি
রোমাঞ্চকর ম্যাচে শেষ মুহূর্তে জয় পেল চেলসি
১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:২৩:২৯

৩২ নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ৮ বিভাগে পদায়ন
৩২ নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ৮ বিভাগে পদায়ন
১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:১০:৫৪




Follow Us