• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ দুপুর ১২:৩৬:৩৩ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় শিবিরের শোক প্রকাশ

২১ জুলাই ২০২৫ বিকাল ০৪:১৫:১৪

মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় শিবিরের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে  মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানি ও হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ সোমবার এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল মো. নূরুল ইসলাম সাদ্দাম এই শোক প্রকাশ করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই মডেলের F-934 সিরিয়ালের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত ও উদ্বিগ্ন। গণমাধ্যম সূত্রে জানা গেছে, দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করা বিমানটি মেট্রোরেলের ডিপোর পাশে উত্তরার মাইলস্টোন কলেজের অভ্যন্তরে বিধ্বস্ত হয়।”

Ad
Ad

নেতৃবৃন্দ আরও বলেন, “দুর্ঘটনায় এখন পর্যন্ত অনেক হতাহতের খবর পাওয়া গেছে। আহতদের হেলিকপ্টারের মাধ্যমে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট, উত্তরা আধুনিক মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা নিহত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একই সাথে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”

Ad

নেতৃবৃন্দ বলেন, “আকস্মিক এই দুর্ঘটনায় আহতদের জীবন বাঁচাতে রক্ত ও জরুরি চিকিৎসা সহায়তা প্রয়োজন। তাই আমরা মানবিক দায়িত্ববোধ থেকে ছাত্রশিবিরের সকল জনশক্তি ও দেশবাসীর দোয়ার পাশাপাশি আহতদের সহায়তায় সংশ্লিষ্ট হাসপাতালগুলোতে গিয়ে রক্তদান ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের আহ্বান জানাচ্ছি।”

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:১৯:১৫


ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:০৫:৩৯


আজ পবিত্র জুমাতুল বিদা
আজ পবিত্র জুমাতুল বিদা
২০ মার্চ ২০২৬ সকাল ১১:১৬:৫১







Follow Us