নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৬ ড্রাম ভারতীয় হাইড্রোজেন হাইড্রোক্সাইড এবং একটি মিনি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবি।
৩ শুক্রবার জুলাই রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কলমাকান্দা উপজেলার খারনই ইউনিয়নের সবুজের মোড় এলাকায় অভিযান চালায় বিজিবির একটি টহল দল।
নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) জানায়, অভিযান চলাকালে ভারত থেকে আসা একটি মিনি ট্রাককে চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা ট্রাকটি ফেলে পালিয়ে যায়। পরে ট্রাকটি তল্লাশি করে ১৬ ড্রাম ভারতীয় হাইড্রোজেন হাইড্রোক্সাইড ইউএসপি কেমিক্যাল জব্দ করা হয়। জব্দকৃত কেমিক্যালের আনুমানিক মূল্য ৩২ লাখ টাকা এবং মিনি ট্রাকটির মূল্য প্রায় ১৮ লাখ টাকা। সব মিলিয়ে জব্দকৃত মালামালের মূল্য প্রায় ৫০ লাখ টাকা।
জব্দকৃত কেমিক্যাল ও ট্রাকটি নেত্রকোনা কাস্টমস অফিসে জমা দেওয়া হবে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available