লক্ষ্মীপুর প্রতিনিধি: প্রাথমিক বিদ্যালয়ের মতো মাধ্যমিক বিদ্যালয়েও মিড ডে মিল (দুপুরের খাবার) চালু করার বিষয়টি সরকার গুরুত্বের সাথে ভাবছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
৪ জুলাই শনিবার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধানশীর্ষক বক্তব্যে তিনি এ কথা বলেন।
এদিন সকালে অনুষ্ঠান শুরুর আগে মন্ত্রী চন্দ্রগঞ্জ বাজারের আফজল রোডের চলমান সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন করেন। সড়ক পরিদর্শন কার্যক্রমের কারণে অনুষ্ঠানটি নির্ধারিত সময়ের চেয়ে প্রায় দেড় ঘণ্টা দেরিতে শুরু হয়। তবে দীর্ঘ অপেক্ষা সত্ত্বেও শিক্ষার্থী, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে পৌঁছালে শিক্ষার্থীরা ফুল দিয়ে তাঁকে ও অন্য অতিথিদের বরণ করে নেন। এরপর পবিত্র কুরআন তিলাওয়াত, গীতা পাঠ এবং জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আনোয়ার হোসেন বাচ্চুর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামের স্বাগত বক্তব্যের মাধ্যমে আলোচনা সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আরও বলেন, নোয়াখালীর সাথে লক্ষ্মীপুরের রেল যোগাযোগ স্থাপন এবং এই অঞ্চলের সামগ্রিক অবকাঠামোগত উন্নয়ন করা হবে। দেশের চলমান উন্নয়ন ও সংস্কার অগ্রযাত্রার কথা উল্লেখ করে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য সকলের কাছে দোয়া চান।
এর আগে বিদ্যালয় প্রাঙ্গণে পৌঁছালে মন্ত্রী প্রতিষ্ঠানটির একটি সম্প্রসারিত নির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রীর একান্ত সহকারী সচিব জামশেদ আলম রানা, সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা এবং চন্দ্রগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা।
এছাড়াও কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিয়ব্রত চৌধুরী, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম এবং বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য জসিম উদ্দিন আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবদুন নুরসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়ানুষ্ঠানের বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ, শ্রেণিভিত্তিক মেধাবী শিক্ষার্থীদের মূল্যায়ন, ২০২৬ সালের এস.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ (A+) প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের বিশেষ পুরস্কার দেওয়া হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available