• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা আষাঢ় ১৪৩৩ রাত ০৩:০৪:৫১ (19-Jun-2026)
  • - ৩৩° সে:

জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত

২৮ মে ২০২৬ সকাল ০৮:১৮:৪৯

জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক: জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

২৮ মে বৃহস্পতিবার পূর্বনির্ধারিত সময় অনুযায়ী সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহ ময়দানে এ জামাত অনুষ্ঠিত হয়।

প্রধান জামাতে ইমামতি করেন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।  

এতে আরও অংশ নেন, রাজনীতিবিদ, কূটনীতিক, বিচারপতি, বুদ্ধিজীবী, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রায় ৩৫ হাজার মুসল্লি। নামাজ শেষে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর জন্য দোয়া করেন মুসল্লিরা।

এবার ঈদুল আজহা উপলক্ষ্যে জাতীয় ঈদগাহে ছিল ১২১টি কাতারের ব্যবস্থা। যার মধ্যে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য ছিল আলাদা কাতার। সেখানে নামাজ আদায় করেন প্রায় ২৫০ জন পুরুষ ও ৮০ জন নারী। এছাড়া সাধারণ মুসল্লিদের জন্য ছিল প্রায় ৩১ হাজার পুরুষ ও সাড়ে তিন হাজার নারীর জায়গা।

ঈদ জামাতকে ঘিরে ছিল কঠোর নিরাপত্তা। মোতায়েন রয়েছে পুলিশ, র‍্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৭টায় অনুষ্ঠিত হয়েছে ঈদুল আজহার প্রথম জামাত। এছড়া সকাল ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে বাকি চারটি জামাত।

সূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us