• ঢাকা
  • |
  • শুক্রবার ১৮ই বৈশাখ ১৪৩৩ বিকাল ০৪:৪৮:০৪ (01-May-2026)
  • - ৩৩° সে:

অসুস্থ হজযাত্রীর খোঁজ নিতে হাসপাতালে ধর্মমন্ত্রী

১ মে ২০২৬ বিকাল ০৩:০০:৫৬

অসুস্থ হজযাত্রীর খোঁজ নিতে হাসপাতালে ধর্মমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: অসুস্থ হজযাত্রীর খোঁজ নিতে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

৩০ এপ্রিল বৃহস্পতিবার রাতে তিনি হাসপাতালে গিয়ে হজযাত্রী গোলাম মোস্তফার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

Ad
Ad

এ সময় তিনি হাসপাতালের পরিচালক, কর্তব্যরত চিকিৎসক এবং রোগীর স্বজনদের সঙ্গে কথা বলেন। অসুস্থ হজযাত্রীকে সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা দেন মন্ত্রী।

Ad

জানা গেছে, ৭৪ বছর বয়সী গোলাম মোস্তফা সস্ত্রীক পবিত্র হজ পালনের উদ্দেশ্যে হজক্যাম্পে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন। অচেতন অবস্থায় তাকে প্রথমে হজক্যাম্পের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে পরীক্ষা করে তার রক্তে উচ্চমাত্রার ব্লাড সুগার শনাক্ত হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।

ঢাকা হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, শুক্রবার রাত ৯টা ১০ মিনিটে এই হজযাত্রীর ফ্লাইট নির্ধারিত রয়েছে। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার হজযাত্রা নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us