• ঢাকা
  • |
  • বুধবার ১৬ই বৈশাখ ১৪৩৩ দুপুর ০২:৪৬:৩৭ (29-Apr-2026)
  • - ৩৩° সে:

যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি সংসদে আনার দাবি রুমিন ফারহানার

২৯ এপ্রিল ২০২৬ দুপুর ১২:৫৬:১৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি সংসদে আনার দাবি রুমিন ফারহানার
“ছবি: সংগৃহীত”

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তি জাতীয় সংসদে উপস্থাপনের দাবি জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেন, নির্বাচনের আগে সই হওয়া এই চুক্তিতে বাংলাদেশের স্বার্থবিরোধী ধারা রয়েছে বলে তখন থেকেই আপত্তি উঠেছিল।

২৯ এপ্রিল বুধবার জাতীয় সংসদের পয়েন্ট অব অর্ডারে তিনি এ দাবি জানান। সংসদের ওই দিনের ২৪তম কার্যদিবসে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

Ad
Ad

রুমিন ফারহানা বলেন, গত মঙ্গলবার মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠকে দুই দেশের বাণিজ্য সম্পর্ক, আমদানি-রপ্তানি ঘাটতি, কৃষি ও জ্বালানি পণ্য আমদানি এবং ব্যবসা পরিবেশ উন্নয়নের বিষয়গুলো উঠে এসেছে।

Ad

তিনি বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে রপ্তানি-আমদানির ভারসাম্য না থাকায় একটি বড় বাণিজ্য ঘাটতি তৈরি হয়েছে। এই ঘাটতি কমানোর লক্ষ্যেই চুক্তিটি করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

চুক্তি সইয়ের সময় নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, জাতীয় নির্বাচনের মাত্র কয়েকদিন আগে, ৯ ফেব্রুয়ারি চুক্তিটি স্বাক্ষরিত হয়, যা নিয়ে তখন বিভিন্ন মহলে আপত্তি ছিল।

রুমিন ফারহানা আরও বলেন, ওই সময় সুশীল সমাজ ও বিভিন্ন থিংক ট্যাংক থেকে বলা হয়েছিল, একটি অনির্বাচিত সরকারের এ ধরনের গুরুত্বপূর্ণ চুক্তি সই করা উচিত নয়। নির্বাচিত সরকার আসার পর চুক্তিটি করা উচিত ছিল বলেও মত দেওয়া হয়েছিল।

তিনি দাবি করেন, চুক্তিতে এমন কিছু ধারা রয়েছে যা বাংলাদেশের স্বার্থের পরিপন্থী। তাই এটি জাতীয় সংসদে উপস্থাপন করা প্রয়োজন।

এ সময় তিনি বলেন, সরকার চাইলে ৬০ দিনের মধ্যে চুক্তি বাতিলের সুযোগও রয়েছে, ফলে বিষয়টি পুনর্বিবেচনা করা উচিত।

তবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, এটি পয়েন্ট অব অর্ডারের বিষয় নয় এবং সংসদের কার্যবিধি অনুযায়ী এ ধরনের নতুন বিষয় নোটিশের মাধ্যমে উত্থাপন করতে হবে। তিনি রুমিন ফারহানাকে নোটিশ দেওয়ার পরামর্শ দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






২৪ ঘণ্টায় আবারও কমল স্বর্ণের দাম
২৪ ঘণ্টায় আবারও কমল স্বর্ণের দাম
২৯ এপ্রিল ২০২৬ দুপুর ০১:০৮:১০






Follow Us