• ঢাকা
  • |
  • বুধবার ৯ই বৈশাখ ১৪৩৩ রাত ০৯:০৮:০৬ (22-Apr-2026)
  • - ৩৩° সে:

শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

২২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:৪৯

শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দেশে হামের টিকা ৬ মাসের মজুত আছে। পরবর্তী ৬ মাস এটি দিতে কোনো সমস্যা হবে না, পর্যাপ্ত আছে। তিনি বলেন, লোকবল সংকট নিরসনে শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে।

২২ এপ্রিল বুধবার রাজধানীর শাহবাগে বাংলাদেশ-চীন জয়েন্ট সার্জিক্যাল ক্লিনিক চালুর লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

Ad
Ad

শিগগিরই লোকবল সংকট নিরসনে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে, এ কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সব উপজেলা পর্যায়ের হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তার জন্য ১০জন সশস্ত্র আনসার নিয়োগ করা হবে।

Ad

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশে হামের সংক্রমণ বাড়লেও টিকার পর্যাপ্ত মজুত আছে। এটি মজুত থাকায় আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন তিনি।

এদিকে, চীনের সহযোগিতায় দেশে যৌথ সার্জিক্যাল ক্লিনিক ও ভ্রাম্যমাণ চিকিৎসাসেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বলেও জানান তিনি। 

সম্প্রতি বেড়েছে হামের প্রাদুর্ভাব। সংক্রমণে বাড়ছে মৃত্যুও। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা গেছে মোট ২৫ হাজার ৯৩৫টি শিশুর মধ্যে।

এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১৭ হাজার ৮৫টি শিশু। তাদের মধ্যে ৩ হাজার ৮০৫ শিশুর হাম শনাক্ত হয়। আর হাসপাতাল থেকে ছাড়া পাওয়া রোগীর সংখ্যা ১৪ হাজার ১০৬। 

এ অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জটিল অস্ত্রোপচার ও চিকিৎসায় দুই দেশের পারস্পরিক সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা ব্যক্ত করেন।
 
এরআগে সকালে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চীনের উপহার মোবাইল মেডিকেল ভেহিকল হস্তান্তর অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, অসংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ এবং এর ফলে সৃষ্ট পঙ্গুত্ব ও মৃত্যুহার রোধ করাই সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের মূল লক্ষ্য।


একই অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের স্বাস্থ্য খাতের রূপান্তরে সব ধরনের কারিগরি ও অবকাঠামোগত সহযোগিতার আশ্বাস দেন। সরকারের পক্ষ থেকে জানানো হয়, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবাকে ঢেলে সাজাতে গবেষণার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







কেরানীগঞ্জে বিপুল পরিমাণ ভেজাল মধু জব্দ
কেরানীগঞ্জে বিপুল পরিমাণ ভেজাল মধু জব্দ
২২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৭

তনু হত্যা মামলায় ১০ বছর পর গ্রেফতার ১
তনু হত্যা মামলায় ১০ বছর পর গ্রেফতার ১
২২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৫৯




Follow Us