নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেছেন ছাত্রশক্তির নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা। পরে প্রশাসনের আশ্বাসে সাময়িকভাবে কর্মসূচি স্থগিত করা হয়েছে।
২২ এপ্রিল বুধবার দুপুর ১২টার দিকে জেলা ও মহানগর ছাত্রশক্তির নেতাকর্মীরা এলাকাবাসীকে সঙ্গে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন।


সূত্র জানায়, ছাত্রশক্তির নেতাকর্মীরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং একপর্যায়ে কার্যালয় ঘেরাও করেন। পরবর্তীতে আন্দোলনকারীরা জেলা প্রশাসকের কক্ষের সামনে অবস্থান নিলে প্রশাসনের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে জেলা প্রশাসক, সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং ছাত্রশক্তির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় আন্দোলনকারীরা দ্রুত ফুটওভার ব্রিজ ও আন্ডারপাস নির্মাণের দাবি জানান। পাশাপাশি স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত নিরাপদ পারাপার নিশ্চিত করতে জেব্রা ক্রসিংসহ বিকল্প ব্যবস্থা গ্রহণের আহ্বানও জানান তারা।
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম বলেন, ‘ইতিমধ্যে দুটি ফুটওভার ব্রিজ নির্মাণের অনুমোদন পাওয়া গেছে। তবে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত কাজ শুরু করতে কিছুটা সময় লাগবে। আপাতত ট্রাফিক পুলিশের সহায়তায় জেব্রা ক্রসিং চালুর উদ্যোগ নেওয়া যেতে পারে।’
জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, ‘প্রকল্প অনুমোদনের পর ঠিকাদার নিয়োগের প্রক্রিয়া চলছে। একটি ফুটওভার ব্রিজ নির্মাণে প্রায় ৫ কোটি টাকা ব্যয় হয়, ফলে একাধিক ব্রিজ নির্মাণে বড় বাজেট প্রয়োজন।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available