• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে চৈত্র ১৪৩২ সকাল ১১:১৩:১৮ (09-Apr-2026)
  • - ৩৩° সে:

দুটি সংসদীয় আসনে ভোটগ্রহণ চলছে

৯ এপ্রিল ২০২৬ সকাল ০৮:১৪:৫০

দুটি সংসদীয় আসনে ভোটগ্রহণ চলছে
“ফাইল ছবি”

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ আসনের উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ আজ অনুষ্ঠিত হচ্ছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ৯ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ চলবে।

Ad
Ad

৮ এপ্রিল বুধবার ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং সার্বিক পরিস্থিতি সন্তোষজনক।

Ad

বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মো. রেজাউল করিম বাদশা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) মো. আল-আমিন তালুকদার।

এ আসনে ১৫০টি ভোটকেন্দ্রের ৮৩৫টি ভোটকক্ষে মোট ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেনাবাহিনীর ২৫০ সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া বিজিবির ৮ প্লাটুন (১৮৯ জন), র‌্যাবের ১০টি দল (৭০ জন), পুলিশের ১,৩২৭ জন এবং আনসার ভিডিপির ১,৯৯০ জন সদস্য মোতায়েন রয়েছে।

অন্যদিকে, শেরপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মো. মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান মাসুদ এবং বাসদ (মার্কসবাদী) প্রার্থী মো. মিজানুর রহমান।

এই আসনে ১২৮টি ভোটকেন্দ্রের ৭৫১টি ভোটকক্ষে ৪ লাখ ৯ হাজার ৮০৬ জন ভোটার ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। নিরাপত্তায় সেনাবাহিনীর ১৪০ সদস্য, বিজিবির ১৬ প্লাটুন (৩২৮ জন), র‌্যাবের ১৪টি দল (১৩৫ জন), পুলিশের ১,১৫৫ জন এবং আনসার ভিডিপির ১,৭০৪ জন সদস্য নিয়োজিত রয়েছেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দুটি আসনে নির্বাচিত হন। পরবর্তীতে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচনের প্রয়োজন হয়। অন্যদিকে, সংসদ নির্বাচনের আট দিন আগে শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় ওই আসনের নির্বাচন স্থগিত করা হয়েছিল।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সাবেক এমপি সফুরা বেগম গ্রেফতার
সাবেক এমপি সফুরা বেগম গ্রেফতার
৯ এপ্রিল ২০২৬ সকাল ১০:৪৭:২৫

সংসদ অধিবেশন শুরু
সংসদ অধিবেশন শুরু
৯ এপ্রিল ২০২৬ সকাল ১০:৪৫:১৭








মালয়েশিয়ায় ধরা পড়লেন ৭৯ বাংলাদেশি
মালয়েশিয়ায় ধরা পড়লেন ৭৯ বাংলাদেশি
৯ এপ্রিল ২০২৬ সকাল ০৯:২৯:৪৫


Follow Us